অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান

ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়ক শাকিব খান। যাকে ঢালিউডের কিং খানও বলে থাকেন অনেকেই। বেশ কয়েক মাস আমেরিকায় থেকে দেশে ফিরেছেন তিনি। কিছুদিনের মধ্যে নতুন সিনেমার শুটিং-এ অংশ নিবেন এই তারকা। তবে তার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শাকিব।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন এই নায়ক। শরীরের রক্তচাপ কমে যাওয়ায় তাকে থাকতে হচ্ছে বেড রেস্টে। ঘনিষ্ঠ এক সূত্র শাকিবের অসুস্থতার খবর নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, হঠাৎ করেই শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে তাকে বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসা থেকে অন্য কোথাও যাচ্ছেন না। আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন।

গতকাল মঙ্গলবার শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল। এদিন শাকিব-অপুসহ পরিবারের সবাই মিলে কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেন।

একইদিন নিজের ফেসবুকে বেবি বাম্পের ছবি শেয়ার করেন চিত্রনায়িকা বুবলী। সেই সাথে চলচ্চিত্রপড়ায় গুঞ্জন উঠেছে বুবলীর সঙ্গে শাকিব খানের প্রেম ও বিয়ে নিয়ে!

তবে সন্তানের পিতা কে? এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বুবলী। তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বিষয়টা ক্লিয়ার করে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *