Home আলোচিত প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন আজম খান-মিলি বাশার

প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন আজম খান-মিলি বাশার

0
105

প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন ছোট পর্দার প্রিয় মুখ আজম খান ও মিলি বাশার। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ওয়েস্টার্ন কোর্টে অনুষ্ঠিত হয় শারদ সাজে বিশ্বরঙের দাদা-দিদি প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে র‍্যাম্পে হাঁটলেন তারা।

বর্তমানে আজম খান এবং মিলি বাশার টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, বিজ্ঞাপন এবং সিনেমায় কাজ করছেন। দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ তারা।

তবে এই প্রথমবার র‌্যাম্পে হাঁটলেন। তা উল্লেখ করে আজম খান বলেন, ‘মডেলিং ও অভিনয় নিয়মিত করছি। কিন্তু এর আগে কখনো র‌্যাম্পে হাঁটিনি। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’

উল্লেখ্য, বেশ কয়েক বছর থেকে আজম খান বিশ্বরঙ পরিবারের সদস্য এবং ঈদ, পূজা এবং বিভিন্ন উৎসব উপলক্ষে বিশ্বরঙ এর বিভিন্ন পোশাকের মডেলিং করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here