Home আলোচিত প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫ জনকে ঘর উপহার দিলেন মাহির স্বামী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫ জনকে ঘর উপহার দিলেন মাহির স্বামী

0
85

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে পাঁচটি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহি বিষয়টি জানান। সেখানে তিনি লেখেন, ‌‘শুভ জন্মদিন হাসু আপা, আমার মাথার চুল পরিমাণ হায়াত হোক আপনার, ইনশাআল্লাহ।

জানেন, আজকের এই খুশির দিনে আপনার ৭৬তম জন্মদিনে আমার স্বামী গাজীপুর নগরের গাছা এলাকায় ৫টি গৃহহীন পরিবারকে ৫টি বাড়ি বানিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এজন্য তাকে নিয়ে আমার যে কী গর্ব হচ্ছে বলে বুঝানোটা মুশকিল।’

মাহি আরও লেখেন, ‘এভাবেই মানুষের মুখে হাসি ফুটানো অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। জয় হোক মানবতার।’

চলতি বছর ১৩ সেপ্টেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর গাজীপুরের কামরুজ্জামান সরকার রাকিব। সবাই তাকে রাকিব সরকার নামেই চেনেন। তিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছেন।

মাহির এই বিয়ে নিয়ে শোবিজপাড়া থেকে শুরু করে নেট দুনিয়ায় হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে সবকিছু ছাপিয়ে মাহি-রাকিব সুখী দম্পতি হয়ে উঠেছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে নায়িকা ফেসবুকে জানান, প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here