Home আলোচিত ছেলের জন্মদিনে এক হলেন শাকিব খান ও অপু বিশ্বাস

ছেলের জন্মদিনে এক হলেন শাকিব খান ও অপু বিশ্বাস

0
212

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল মঙ্গলবার। আর এই জন্মদিনে বাবা-মাকে একসঙ্গে নিয়ে কেক কেটেছেন জয়।

বুধবার রাতে অপু বিশ্বাস জন্মদিনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।

তাতে দেখা গেছে, শাকিব খান জয়কে কেক খাওয়াচ্ছেন। আবার অন্য একটি ছবিতে অপু বিশ্বাস তার ছেলে জয়সহ শাকিব খানের বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে।

ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘একটি সুখী পরিবারের কিছু মুহুর্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই ছবিগুলো নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা। অনেকেই ছবিগুলো দেখে অভিনন্দন জানাচ্ছেন। আবার অনেকেই ধারণা করছেন হয়তো ফের এক হচ্ছেন শাকিব-অপু। এখন সেই উত্তরের জন্য শুধুই সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, মঙ্গলবার সাত বছরে পা রাখল জয়। ২০১৬ সালের আজকের দিনে কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে জয়। বাবা-মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও অন্তর্জালে তুমুল জনপ্রিয় এই স্টার কিড।

এই আদুরে স্টার কিড কিছুটা দুর্ভাগাও বলা চলে। কারণ জন্মের পর থেকে বাবা-মাকে একসঙ্গে পাননি। মায়ের কাছেই বড় হচ্ছেন। বাবাকে পান উৎসব-পার্বনে। তখন মা থাকেন না। কারণ শাকিব-অপুর ছাড়াছাড়ি হয়ে গেছে।

কিন্তু এবারের জন্মদিনটা অনন্য জয়ের কাছে। কারণ একই ছাদের তলায় একই অনুষ্ঠানে বাবা-মায়ের আদর পেয়েছে জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here