Home আন্তর্জাতিক সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

0
215

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

রাজপরিবারশাসিত সৌদি আরবে এই প্রথম প্রধানমন্ত্রী পদ চালু হল। রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।

এমবিএস হিসেবেও পরিচিত সৌদি যুবরাজ। এত দিন তিনি উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তাঁর ছোট ভাই খালিদ বিন সালমানকে। খালিদ উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।

রাজকীয় ফরমানে অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের স্বপদে বহাল রাখা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সউদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফাতিহ নিজ নিজ পদে বহাল রয়েছেন।

অতীতে সৌদি আরবে সাধারণত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের কাছে রাখতেন বাদশাহ। ছেলে এমবিএসকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার মাধ্যমে ধীরে হলেও পোক্তভাবেই ক্ষমতা হস্তান্তর অব্যাহত রেখেছেন ৮৬ বছর বয়সী বাদশাহ সালমান।

গতকালের রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাদশাহ রাষ্ট্রপ্রধান থাকছেন। মন্ত্রিসভায় উপস্থিত থাকলে তিনিই সভাপতিত্ব করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here