Home আলোচিত বেবি বাম্পের ছবি প্রকাশ: বুবলীর সন্তানের বাবা কে?

বেবি বাম্পের ছবি প্রকাশ: বুবলীর সন্তানের বাবা কে?

0
120

কয়েকবছর ধরে শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন ভাসছে। শোনা যাচ্ছিল, শাকিব খানের সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে তারা সবসময় বিষয়টি অস্বীকার করে গেছেন। সেকারণে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছিল না।

তবে এবার সেই গুঞ্জন যেন নিজেই সত্য প্রমাণ করলেন বুবলী। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ছবির ক্যাপশনে লিখেছেন, আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।

ক্যাপশন থেকে অনুমেয় যে, কয়েকবছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ, ওই সময়টায় দীর্ঘ ১১ মাস উধাও ছিলেন তিনি। তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।

প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট। আবার কেউ কেউ নবজাতকের বাবার পরিচয় নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। সবার আঙুল শাকিব খানের দিকে।কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করছেন।

এদিকে আজ শাকিবের পুত্র জয়ের জন্মদিন। অনেকে ধারণা করছেন, নিশ্চয়ই বুবলির সন্তানের পিতা শাকিব। অথচ পিতৃস্নেহ একা উপভোগ করছে জয়। এটা মেনে নিতে কষ্ট এই অভিনেত্রীর। এবার নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতেই করতে ইচ্ছে করেই জয়ের জন্মদিনে বেছে নিয়েছেন বুবলী।

তবে এ তারকার সন্তান এখন কোথায় রয়েছে, আদৌও মা হওয়ার বিষয়টি সত্য কি না, এ বিষয়ে জানার জন্য বুবলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

জানা যায়, এ নায়িকা এখন ঢাকার একটি হাসপাতালে ‘চাদর’ সিনেমার শুটিং করছেন। শুটিং সেটে তাঁকে বেবি বাম্পের অবস্থায় দেখা যায়নি। এমনকি সম্প্রতি এফডিসিতে শুটিংয়েও তাঁকে স্লিম ফিগারে দেখা গেছে। মা হওয়ার মতো শারীরিক কোনো লক্ষণ ছিল না।

একটি সূত্র জানায়, ছবিটি পোস্ট করে মন খারাপ করে শুটিংয়ের একটি রুমে বসে আছেন বুবলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here