Home বিনোদন ১ বছর পর আগের জায়গায় ফিরছেন শাকিব খান

১ বছর পর আগের জায়গায় ফিরছেন শাকিব খান

0
135

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নতুন বিজ্ঞাপনের শুটিং করেছেন। তবে ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে সিনেমার শুটিংয়ে ফিরবেন প্রিয় তারকা!

সেই অপেক্ষায় অবসান হচ্ছে। অবশেষে শুটিংয়ে ফিরছেন দেশের শীর্ষস্থানীয় এই নায়ক। দীর্ঘ প্রায় ১১ মাস পর আবার চিরচেনা ছন্দে ফিরতে যাচ্ছেন এই সুপারস্টার।

‘লিডার আমিই বাংলাদেশ’ -এর মাধ্যমে সিনেমার শুটিংয়ে ফিরছেন এই তারকা। সংবাদমাধ্যমকে এ খবর দিয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা তপু খান।

এ প্রসঙ্গে তপু বলেন, ‘অপেক্ষার প্রহর শেষ। শাকিব ভাই আগামী মাসের ১ তারিখ থেকে শুটিংয়ে নামছেন।’

‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি ঝুলে আছে দুটি গানের দৃশ্যধারণে। গান দুটির শুটিংয়ের মাধ্যমেই প্রায় এক বছর পর চিরচেনা জগতে ফিরছেন কিং খান।

তবে ছবিটির শেষ ধাপের কাজ সম্বন্ধে বিস্তারিত কিছু জানাননি তপু। গান দুটি কারা করছেন, কোথায় দৃশ্যধারণ করা হবে— জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘এ বিষয়ে এখনই কিছু জানাতে চাচ্ছি না। আপাতত খবর হচ্ছে, তিনি শুটিংয়ে নামছেন।’

বিজ্ঞাপন ও নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন তপু খান। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু তার।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই ছবিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসের প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here