সব সুপারস্টার নায়িকারা আমার সঙ্গে কাজ করতে চান: ডিএ তায়েব

ঢাকাই সিনেমার অভিনেতা ডিএ তায়েব বলেছেন, বাংলাদেশের সব সুপারস্টার নায়িকা আমার সাথে অভিনয় করতে চান। সেই সাথে সব সুপারস্টার নায়িকাদের সাথে অভিনয়ও করেছেন বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ডিএ তায়েব এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের একমাত্র অভিনেতা হিসেবে ১০৮ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। এদেশে আর কেউ সেটা করেনি। তাই তিনি নিজেই সেরা।

ডিএ তায়েব বলেন, এখন পর্যন্ত অনেক সুপারস্টার নায়িকার বিপরীতে অভিনয় করেছি। এখন পর্যন্ত কোনো সুপারস্টার নায়িকা বাকি নেই তার সাথে কাজ করেনি। অপু, মাহিসহ সবার সাথে আমি অভিনয় করেছি। সুপারস্টার নায়িকাদের সাথে যখন কাজ করব না তখন নায়িকা চেঞ্জ হয়ে যাবে।

এই অভিনেতা আরও বলেন, আমি তো পরীক্ষিত নায়ক। হলের অবস্থা যখন খারাপ ছিল তখন আমার সিনেমা ‘আমার মা’, ‘অন্ধকার জগৎ’, ‘সোনা বন্ধু’ সুপার হিট। আমার সামনে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঈশা খাঁ’ সুপারহিট হবে।

এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘ঈশা খাঁ’। এতে ঈশা খাঁর চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব। তার বিপরীতে দেখা যাবে অপু বিশ্বাসকে।

ড. মাহফুজুর রহমানের কনসেপ্টে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন ডায়েল রহমান।

উল্লেখ্য, ‘ঈশা খাঁ’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক ডায়েল রহমান। এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে এসজি প্রোডাকশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *