Home বিনোদন প্যারিসে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী পারসা ইভানা

প্যারিসে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী পারসা ইভানা

0
214

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন পারসা ইভানা। যখন যে চরিত্রই করেন তিনি সেটি ফুটিয়ে তোলেন দারুণভাবে। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তার করা ইভা চরিত্র এখন দর্শকের মুখে মুখে। এছাড়া ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকের মন জয় করেছে।

অভিনয়ের পারসা ইভানা একজন নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। বর্তমানে অভিনয়ে নিয়মিত হলেও নাচ ছাড়েননি।

এবার নাচতে পোল্যান্ড গিয়েছেন ইভানা। ভংগিমা ড্যান্স থিয়েটারের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর পোল্যান্ডের যান তিনি। সেখান থেকে ঘুরতে চলে যান আইফেল টাউয়ারের শহর প্যারিসে।

লোহা দিয়ে তৈরী প্যারিসের আইফেল টাওয়ার বিশ্বের সপ্তম আশ্চার্য্যের অন্যতম একটি নিদর্শন। যুগের পর যুগ, বছরের পর বছর মাথা উচু করে দাড়িয়ে আছে এটি।

এর সামনে গিয়ে মাথা উচু করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। সেখানে লিখেছেন, ‘তোমার সঙ্গে আইফেল টাওয়ারে দেখা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here