অবশেষে জানা গেল নুহাশের কনটেন্টের নাম

যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মে এবারই প্রথম কোনো বাংলাদেশি কনটেন্ট মুক্তি পেতে চলেছে। আমেরিকার জনপ্রিয় সাইট হুলুতে দেখা যাবে নুহাশ হুমায়ূনের ‘ফরেনার্স অনলি’।

হুলুর অ্যানথোলজি সিরিজ ‘বাইট সাইজ হ্যালোইন’-এর সিজন থ্রি-র একটি পর্ব হিসেবে কনটেন্টটি নির্মাণ করেছেন নুহাশ। তার নির্মিত এই কনটেন্টটির দৈর্ঘ্য ১৫ মিনিট।

এই সিরিজে নুহাশের কনটেন্ট ছাড়াও থাকবে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের কনটেন্ট। ১৫-২০ মিনিট দৈর্ঘ্যের এসব কনটেন্ট নিয়ে ২০টি পর্বে সাজানো হয়েছে সিরিজটি। হুলুতে এই পুরো সিরিজ আসতে চলেছে আগামী ১ অক্টোবর।

এর আগে ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন নুহাশ হুমায়ূন। এ কনটেন্টে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও মোস্তফা মন্ওয়ার।

কনটেন্টের গল্প নিয়েও খানিকটা ধারণা দিলেন নুহাশ, ‘গুলশান, বনানী এলাকায় কিছু বাসা শুধু বিদেশিদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়, দেশিরা গেলে ভাড়া পান না। এই বিষয় নিয়েই কনটেন্টটি নির্মাণ করেছি।’

তবে বাংলাদেশে হুলুর আনুষ্ঠানিক কার্যক্রম না থাকায় এ দেশ থেকে কনটেন্টটি দেখার সুযোগ নেই।

ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন নূহাশ

হুলুর সঙ্গে যোগসূত্র নিয়ে নুহাশ জানান, তিনি গল্পটি হুলুতে ‘পিচ’ করেছিলেন, এক দিন পরই হুলু থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে দেশীয় শিল্পী ও কলাকুশলী নিয়ে নির্মাণে হাত দিয়েছেন নুহাশ। ঢাকায় দৃশ্যধারণ করেছেন তিনি।

পরিচালনার পাশাপাশি কনটেন্টটির চিত্রনাট্যও করেছেন নুহাশ, আবরার আতাহারকে নিয়ে প্রযোজনাও করেছেন তিনি। ক্যামেরায় আছেন এজাজ মেহেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *