মা হতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি। বর্তমানে মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে পরিবারের লোকেরা খুশির এই খবরটি জানার পর বাসা থেকে মাহিকে বাইরে না-যেতে নিরুৎসাহিত করছেন। এমনকি শুটিং করতে কষ্ট হলে সে কাজ আপাতত না-করারও পরামর্শ দিয়েছেন তারা।
স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গেলে মাহি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিশ্চিত হন। এরপর থেকেই বদলে গেছে তার প্রতিদিনের রুটিন। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছেন না নায়িকা।
এদিকে মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয়ে নানান পোস্ট দেন। কখনো সেটা ভক্তদের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ-উচ্ছ্বাস, কখনো আবার তৈরি হয় কৌতূহল ও প্রশ্ন।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। সেখানে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
স্ট্যাটাসে মাহি বলেন, বছরকে বছর যাদের যাদের প্রতি আমার প্রচন্ড ঘৃনা ছিল, রাগ ছিলো, অভিমান ছিল, যারা আমাকে ঠকিয়েছিলা, আমার বিশ্বাস ভেঙ্গেছিলা, যাদেরকে আমৃত্যু ক্ষমা না করার পণ করেছিলাম তাদের সবাইকে আজকে থেকে ক্ষমা করে দিলাম। আমার জন্য সবাই দোয়া কইরো, কেমন?
