Home আলোচিত বাবা-মাকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিশনে নামলেন অপু বিশ্বাস

বাবা-মাকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিশনে নামলেন অপু বিশ্বাস

0
97

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বহু হিট ও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এবার প্রযোজনায় নাম লেখালেন এ অভিনেত্রী। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। সরকারি অনুদানে অপু নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ সিনেমা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবির নায়ক সাইমন সাদিক।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।

এদিন সন্ধ্যায় বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বাবা-মাকে স্মরণ করেন তিনি।

অপু বিশ্বাস আয়োজনে বলেন, ‘অপু-জয় চলচ্চিত্র’ প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্যোক্তা আমার মা। তিনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন। তিনি এও চেয়েছিলেন যে, সরকারি অনুদানের চলচ্চিত্র দিয়ে যেন আমার প্রযোজনা প্রতিষ্ঠান শুরু হয়। সেটা করতে পেরেছি, ভালো লাগছে। সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।’

অপু আরও বলেন, ‘অনুদান পেয়ে প্রথম যাকে ফোন করেছিলাম তিনি বিপ্লব দা (বিপ্লব সাহা)। সে বলেছিল মাসী মা নেই তো কী হয়েছে, আমি আছি তোর পাশে।’

সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস জানান, নভেম্বরে শুরু হবে সিনেমার শুটিং। টানাই শুটিং করতে চান তিনি। আর আগামী বছর পহেলা বৈশাখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে তাদের।

বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি একটা স্বপ্ন, মুক্তি সংগ্রামের প্রতীক। এমন একটি গল্প বলার জন্য অপু বিশ্বাস আমার ওপর আস্থা রেখেছেন- এ জন্য ধন্যবাদ। তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন কাজ করার। সব মিলিয়ে এক রকম চাপই অনুভব করছি।’

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। তিনি বলেন, ‘লাল শাড়ি সিনেমাটি তাতশিল্প নিয়ে। এ শিল্পটা এখন ব্যাকফুটে। সিনেমাটির মাধ্যমে একটি ঐতিহ্য সবার সামনে উঠে আসবে। এটি গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here