Home আলোচিত সুস্থ হয়ে উঠছেন আবু হেনা রনি

সুস্থ হয়ে উঠছেন আবু হেনা রনি

0
145

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দ’গ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সেন জানান, রনির অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। কথাও বলতে পারছেন। কণ্ঠস্বরের উন্নতি হচ্ছে। স্বাভাবিকভাবেই খেতে পারছেন।

একইসঙ্গে পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকেও কেবিনে নেওয়া হয়েছে।

এর আগে, (১৬ সেপ্টেম্বর) গাজীপুর পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বি স্ফো’রণে দ’গ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দ’গ্ধ হয়েছে। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here