জন্মদিনে সৃজিতকে কাছে পেলেন না মিথিলা

গতকাল (২৩ সেপ্টেম্বর) ছিলো ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিন। প্রতি জন্মদিনেই সৃজিতকে বিশেষ ভালোবাসায় ভরিয়ে রাখেন তার স্ত্রী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। কিন্তু এ বছর জন্মদিনে স্বামীকে একদমই কাছে পেলেন না মিথিলা। ফলে তার জন্য বিশেষ কোনো আয়োজনও করতে পারেননি কলকাতার বাসায়।

প্রায় দুই মাস ধরে শহরের বাইরে সৃজিত। শুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত নির্মাতা। তাই এ জন্মদিনে কোনও পরিকল্পনাই করে উঠতে পারেননি স্ত্রী মিথিলা।

বৃহস্পতিবার রাত ১২টা পেরোতেই তাই ট্যুইটারে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে একটি পোস্ট করেন মিথিলা। তাঁর কন্যা আয়রার এবং সৃজিতের সঙ্গে একাধিক ছবির কোলাজ করে পোস্ট করে লিখেছেন, ‘জীবনে যেখানেই থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ জন্মদিন সৃজিত।’

বিশেষ এই দিনে স্বামীকে কাছ না পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘সৃজিত মুম্বাইয়ে থাকলে তা-ও কিছু পরিকল্পনা করতে পারতাম। কিন্তু শিলংয়ে কোথায় ঘুরে ঘুরে শুটিং করছে কিচ্ছু জানি না। তাই উপহারও পাঠাতে পারিনি। আয়রা ওর আব্বুর জন্য একটা কার্ড তৈরি করেছে, আমি গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি এটুকুই। তবে বাড়িতে কিন্তু মাংস হচ্ছে, ও দূরে থাকলেও আমরাই খাওয়াদাওয়া করব। আয়রাও বন্ধুদের সঙ্গে মজা করবে।”

অন্যদিকে সৃজিত বললেন, ‘কাজই পার্টি আমার কাছে। কলকাতায় ফিরতে দেরি আছে। এখানে এখন কাজ চলছে। আলাদা করে কোনও পার্টিই হয়নি।’

একইসঙ্গে জানালেন, আয়রাকে খুব মিস করছেন জন্মদিনে। কিন্তু উপায় নেই। তাই ভিডিও কলেই বৃহস্পতিবার রাত ১২টা সময় কাটিয়েছেন মেয়ের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *