Home বিনোদন লাল শাড়ি পরে শাকিবকে প্রপোজ করেছিলাম: অপু বিশ্বাস

লাল শাড়ি পরে শাকিবকে প্রপোজ করেছিলাম: অপু বিশ্বাস

0
113

ঢাকাই ছবির একসময়ের সফল তারকাজুটির শাকিব খান ও অপু বিশ্বাস। সম্পর্ক করে বিয়ে, এরপর বিচ্ছেদ হয়ে গেছে। তাদের একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে।

ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব-অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও।

তবে সম্প্রতি কলকাতায় গিয়ে এক সাক্ষাৎকারে বেশ হাসি হাসি মুখে অপু বিশ্বাস বলেছেন, ‘আমি লাল শাড়ি পরে শাকিবকে প্রপোজ করেছিলাম’!

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে একথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কাজের সূত্রে ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমার প্রযোজনা করছেন অপু বিশ্বাস। তিনি ওই ছবিতে অভিনয়ও করছেন। আর সেটা নিয়ে কথা বলার সময়েই আসলে ওঠে প্রপোজের প্রসঙ্গ।

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি সব মেয়ের কাছেই স্পেশ্যাল। যেমন বিয়ের সময় সবাই লাল শাড়ি পড়ে, লাল শাড়ি পরে প্রপোজও করে। আমিও লাল শাড়ি পরে শাকিবকে প্রপোজ করেছিলাম। বেবি শাওয়ারের সময়ও মা আমাকে লাল শাড়ি পড়িয়েছিল।’

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে গোপন কথা ফাঁস করে দেন অপু।

তার পাঁচ মাস পর অর্থাৎ ২০১৭ সালের ২২ নভেম্বর নানা অভিযোগ তুলে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আইনিভাবে পথ আলাদা হয় দুজনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here