Home ফিচার দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

0
300
প্রতীকী ছবি

দিনাজপুর শিক্ষা বাের্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার ৪টি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডের চেয়ারম্যান প্রফেসর মাে. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়গুলাের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানাে হবে।

এদিকে স্থগিত করা বিষয়গুলো ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, প্রশ্ন নিয়ে সমস্যার কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। শিগগিরই এসব পরীক্ষা নেওয়া হবে।

তবে, কী ধরনের সমস্যা হয়েছিল জানতে চাইলে তিনি তার উত্তর দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here