Home আলোচিত একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো আমার মেয়ে: ফারুকী

একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো আমার মেয়ে: ফারুকী

0
175

খেলার শুরু থেকেই বাঘিনীদের দিকে নজর ছিল ফুটবল প্রেমীদের। তাদের দুর্দান্ত খেলায় দর্শকের উত্তেজনার পারদ বাড়তে থাকে। অবশেষে বিজয়ের হাসিতে মেতে ওঠে পুরো বাংলা।

একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে পুরো খেলা দেখেছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বাঘিনীদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি।

ফারুকী লেখেন, আমি এবং আমার মেয়ে ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরো খেলা দেখেছি, হইচই করেছি, চিৎকার করেছি। আমি জানি না ও (ইলহাম) কিছু বুঝতে পারল কি না, বা বড় হয়ে মনে থাকবে কি না; বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকল সে।

বাঘিনীদের অভিনন্দন জানিয়ে নির্মাতা লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। তোমরা সাফ চ্যাম্পিয়ন না হলেও আমাদের চোখে চ্যাম্পিয়নই থাকতে। সকল প্রকার মিসোজিনি, টীকা-টিপ্পনি, বাধা ডিঙিয়ে যে পথে তোমরা চলেছো, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here