Home আলোচিত আমার পৃথিবী আমার মেয়ে: বাঁধন

আমার পৃথিবী আমার মেয়ে: বাঁধন

0
281

আজমেরী হক বাঁধন। নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন সফল অভিনেত্রী হিসেবে। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বিজ্ঞাপন এবং টিভি নাটকে অভিনয় করেছেন।

তবে ২০২১ সাল থেকেই সফলতার সুবাতাস নিয়ে পথ চলছেন বাঁধন। গত বছর তার অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এরপর থেকেই দেশি-বিদেশি গণমাধ্যমে তিনি গুরুত্বের সঙ্গে জায়গা পেতে থাকেন।

দেশের পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে তার অভিনীত সেই সিনেমাটি প্রদর্শিত হয়। এভাবে ধীরে ধীরে একজন আন্তর্জাতিক তারকায় পরিণত হতে থাকেন তিনি।

শুধু তাই নয়, প্রথমবারের মতো কাজের সুযোগ পান বলিউডে। বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া সিনেমাতে অভিনয় করছেন তিন। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ করে দেশে ফিরেছেন এ অভিনেত্রী।

বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মুহূর্তের ছবি প্রকাশ করেন। আড্ডা, অনুষ্ঠানের অংশ নেয়া, ফ্যাশন, সাজ-পোশাকসহ নানা সময়ের গল্প বলে সেই ছবিগুলো।

এসবের বাইরেও বাঁধনের জীবন আছে। একজন কর্মজীবী নারী হওয়ার পাশাপাশি তিনি একজন মা। বাঁধনের মেয়ের নাম সায়রা। তার বয়স ১২।

মেয়ের সঙ্গে বাঁধনের রসায়ন আগে থেকেই ভালো। সিঙ্গেল মাদার হওয়ার কারণে একাই বড় বরছেন মেয়েকে। তাই নিজেদের মধ্যে বোঝাপড়াটাও বেশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এ অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে নানা পোজে ধরা দিয়েছেন মা-মেয়ে। ছবিগুলো পোস্ট করে বাঁধন ক্যাপশনে লিখেছেন, ‘মাই ওয়ার্ল্ড (আমার পৃথিবী)।’

একমাত্র মেয়েকে নিয়েই হয়তো মা’য়ের জগৎ হওয়ার কথা। এর আগে বিভিন্ন স্বাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, মেয়ে তাকে খুব ভালো বোঝে। মাঝে মাঝে প্রত্যাশার চেয়ে বেশি বুঝতে পারে বাঁধনকে। আর সে জন্যই বাঁধন আরষ্ঠ হয়ে নয়, এগিয়ে যেতে পারছেন স্বমহিমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here