Home দেশের খবর চট্টগ্রাম কাশির ঔষধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

কাশির ঔষধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

0
159

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে কাশির ঔষধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মৃত লিমা আক্তার (১২) উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামের মো. এমরানের মেয়ে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টার দিকে লিমা কাশির ঔষধ মনে করে ভুল করে ধান খেতে প্রয়োগ করা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্মরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here