Home জলবায়ু ও পরিবেশ আগামী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

আগামী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

0
116

উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ফলে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার মধ্যে খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here