Home আলোচিত টেনশনে রাতে ঘুমাতে পারিনি: সালওয়া

টেনশনে রাতে ঘুমাতে পারিনি: সালওয়া

0
174

পুরো নাম নিশাত নাওয়ার সালওয়া। তবে এখন থেকে নামের আগে চিত্রনায়িকা লিখতে হবে তাকে। কারণ শুক্রবার ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘বীরত্ব’।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন সালওয়া। এরপর মুস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ছবিটির প্রযোজক মৌসুমী মিথিলা। এর মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

সালওয়ার চুক্তিবদ্ধ হওয়া দ্বিতীয় ছবি সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’। সরকারি অনুদান পাওয়া ছবিটির সহপ্রযোজকও প্রয়াত অভিনেত্রী-পরিচালক। এটিও মুক্তির অপেক্ষায়।

সালওয়ার তৃতীয় ছবি ‘বীরত্ব’। নিশাত নাওয়ার সালওয়ার অভিষেক হলো তৃতীয় সিনেমা দিয়ে। শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে ‘বীরত্ব’।

এদিকে অভিনয়ের জন্য অক্লান্ত পরিশ্রম, বড় পর্দায় নিজেকে দেখার অপেক্ষা, দর্শক কীভাবে গ্রহণ করবে সেই টেনশন- সবকিছু মিলিয়ে সিনেমা মুক্তির আগের রাতে ঘুম হয়নি নায়িকার!

চলচ্চিত্রে অভিষিক্ত হওয়া প্রসঙ্গে সালওয়া বলেন, ‘যদিও আমার এটি তৃতীয় সিনেমা; কিন্তু এটি আমার অভিষেক ছবি। এটা নিয়ে একধরনের অস্থিরতা, নার্ভাসনেস কাজ করছিল যেসব কোনোভাবেই বলতে পারছি না। গতরাতে টেনশনে ঘুমাতে পারিনি।

তিনি বলেন, বড় পর্দায় নিজেকে প্রথমবারের মতো দেখতে পাওয়া এই অনুভূতি এটা বোঝানোর ক্ষমতা আমার নেই। এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। এই সিনেমা দিয়ে বুঝে আগামীর কাজগুলোর সিদ্ধান্ত নেব।

‘বীরত্ব’ সিনেমায় সালওয়ার নায়ক ইমন। রয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেতা ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here