Home বিনোদন জায়েদ খানের সঙ্গে কাজ করতে চান হিরো আলম

জায়েদ খানের সঙ্গে কাজ করতে চান হিরো আলম

0
228

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় কাজ করতে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই সিনেমায় পরিচালক যেভাবে চাইবেন, সেভাবে কাজ করবেন হিরো আলম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের নতুন গান রিলিজ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হিরো আলম। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, ‘জায়েদ খান আমাকে হিংসা করেন কি না, জানি না। আমি তাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’

তিনি বলেন, এরমধ্যে আমরা ছয়টি সিনেমা করার ঘোষণা দিয়েছি। তার মধ্যে চারটির কাজ শুরু হয়েছে। বাকি দুটি সিনেমা এখনো শুরু করিনি। যদি জায়েদ খানের সঙ্গে ব্যাটে-বলে মিলে যায়, তাহলে এ দুটি সিনেমাতে তাকে রাখা হবে। পরিচালক জায়েদ খানের ছবিতে আমাকে যে চরিত্রে রাখবেন, আমি সেই চরিত্রেই কাজ করতে রাজি।

হিরো আলমের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে এসেছি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here