Home বিনোদন পরিবারের লোকেরা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না: মাহি

পরিবারের লোকেরা আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না: মাহি

0
285

সিনেমা নয়, এবার বাস্তবেই মা হতে চলেছেন ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। দ্বিতীয় সংসারে প্রথমবার অন্তঃসত্ত্বা হলেন নায়িকা।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুকে মাহি মা হওয়ার খবরটি জানান।

জানা যায়, এই নায়িকা বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা। সুখবরটি জানার পর এখন কীভাবে কাটছে তার সময়? আগের মতোই কি তিনি উচ্ছ্বল, চঞ্চল?

এ সম্পর্কে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাসায়ই কাটছে দিনের পুরোটা সময়। আপাতত বাড়ি থেকে বের হওয়া নিষেধ পরিবারের পক্ষ থেকে। মা হতে চলেছি, তাই পরিবারের লোকেরা কোনো কাজও করতে দিচ্ছেন না।’

মা হতে যাওয়ার খবরে নায়িকার স্বামী রাকিব সরকারের অভিব্যক্তি কী? এ সম্পর্কে মাহি বলেন, ‘ও তো আমার চেয়ে বেশি খুশি। আবার টেনশনেও আছে। মা হতে চলেছি জানার পর থেকেই লাফালাফি শুরু করে দেই। বাড়ির মানুষজন ধরে রাখতে পারছিল না। হুটহাট লাফ দিয়ে সিঁড়ি দিয়ে উঠি-নামি। এসব নিয়েই ওর টেনশন।’

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ছাত্রনেতা রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এরপর নিজের নামের সঙ্গে সরকার পদবী যুক্ত করেন। আর বিয়ের ঠিক এক বছরের মাথায় দিলেন সন্তান হতে যাওয়ার খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here