Home আলোচিত ভুল করে অন্য কেন্দ্রে মিম, গাড়িতে নিয়ে ছুটল পুলিশ

ভুল করে অন্য কেন্দ্রে মিম, গাড়িতে নিয়ে ছুটল পুলিশ

0
140

ভুল করে অন্য কেন্দ্রে চলে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে নিজের কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।

এদিন শিক্ষার্থী মিম হাতে কিছুটা সময় নিয়ে উত্তরার নিজের কেন্দ্র ভেবে যেখানে আসেন, আদতে এটা তার কেন্দ্র নন। সঠিক পরীক্ষা কেন্দ্র যেতে গেলে সঠিক সময়ে পৌঁছানোই যাবে না।

নার্ভাস হয়ে পড়েন মিম। এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি। ’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।

ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহুর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম। পুলিশ দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়। এরপর মিমের মুখে হাসি ফোটে, হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন।

মিমকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে কি না সেটাও দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম।

পুরো ঘটনার একটি ভিডিও রয়েছে মোহাম্মদ মোহসিনের ফেসবুক পেইজে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here