Home বিনোদন আমার কোনো সাইড বিজনেস নেই: ইমন

আমার কোনো সাইড বিজনেস নেই: ইমন

0
76

চিকিৎসকদের ‘বীরত্বের’ গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘বীরত্ব’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুন ইমন, নবাগত চিত্রনায়িকা নিশাত নওয়ার সালওয়া। রয়েছেন নিপুণ আক্তারও।

পিংপং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা।

অভিনেতা মামুনুন ইমন সংবাদমাধ্যমকে বলেন, আমাদের দেশের চলচ্চিত্রের মান, গল্প ও অভিনয় ভালো হচ্ছে। পরিবর্তনটাও ভালোভাবেই হচ্ছে। সামনে ভালো ভালো ছবির গল্প আসবে, মানুষজন দল বেঁধে সিনেমা হলে যাবে―এটা আমি বিশ্বাস করি। আমি সবাইকে অনুরোধ করব আমার ছবি ‘বীরত্ব’ দেখতে। এটাও খুবই চমৎকার ছবি। এখানে এমন ব্যাপার রয়েছে যে দর্শকরা ভালোলাগার সঙ্গে চোখের কোণে জল নিয়ে হল থেকে বের হবেন।

তিনি বলেন, ‘ঢাকাই চলচ্চিত্রের সামনে একটা সম্ভাবনা রয়েছে। আমরা মনে করেছিলাম করোনা সংক্রমণের সময় দেশীয় চলচ্চিত্রে আরো ধস নামবে। সে সময় আমার কাছের কিছু মানুষ জিজ্ঞেস করেছিল আমার আলাদা কোনো ব্যবসা আছে কি না।’

ইমন বলেন, আমি প্রশ্নের উত্তরে জানিয়েছিলাম, আমার কোনো সাইড বিজনেস নেই। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। চলচ্চিত্র, অভিনয় জগৎ―এটাই আমার একমাত্র আয়ের পথ। যদি করোনা সংক্রমণের ওই সময়টা থেকে চলচ্চিত্র এখনকার অবস্থায় না আসত তাহলে আমিও ক্ষতিগ্রস্ত হতাম। তবে আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরেছে। সামনের সময়টা ভালো হচ্ছে বলেই মনে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here