নতুন খবর দিলেন নায়ক নিরব

দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। নতুন একটি জাতীয় দৈনিকের বিজ্ঞাপনে পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে।

সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় চলছে এর চিত্রায়ণ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

জানতে চাইলে নিরব বলেন, এটি একটি পত্রিকার বিজ্ঞাপন। অচিরেই পত্রিকাটি বাজারে আসবে। এখানে রায়হান নামে একজন পুলিশ অফিসারের চরিত্রে আমি অভিনয় করছি। গত দুই দিন ধরে ধামরাইয়ের ফিল্মভ্যালি ও মানিকগঞ্জে এটির শুটিং চলছে।

নির্মাণচলতি এই বিজ্ঞাপনচিত্রে নিরব ছাড়াও অভিনয় করছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, বড়দা মিঠু প্রমুখ।

নির্মাতা অনন্য মামুন জানান, সমাজের নানা পেশার পাঁচটি চরিত্র উঠে আসছে এই নির্মাণের মাধ্যমে। যা শিগগিরই প্রচার শুরু হবে বিভিন্ন মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *