Home বিনোদন সন্তান জন্মের একমাস: কাজে ফেরা নিয়ে যা বললেন পরীমণি

সন্তান জন্মের একমাস: কাজে ফেরা নিয়ে যা বললেন পরীমণি

0
233

দেখতে দেখতেই তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের একমাস পূর্ণ হয়ে গেল। ছেলের একমাস পূর্তি উপলক্ষে ফেসবুকে কেক কাটার ছবি ফেসবুকে পোস্ট করেন পরীমণি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাপি ওয়ান মান্থ, বাজান। ধন্যবাদ রাজ।’

ছেলের জন্য একটা ছবির অ্যালবাম বানাচ্ছেন পরীমণি। তিনি জানান, ‘জন্মের প্রথম দিন থেকে যত ছবি আছে রাজ্যের এবং সামনে আরও যত ছবি তুলব—সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করব। রাজ্য বড় হয়ে দেখবে, ছবিতে তার জন্ম থেকে বড় হয়ে ওঠার দিনগুলো। সে সময় হয়তো অনেক মজা পাবে সে।’

এদিকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফেরা নিয়ে কোন তাড়াহুড়া করছেন না। আপাতত রাজ্যকে নিয়েই তার সব পরিকল্পনা। শুটিংয়ে ফিরতে বেশ খানিক সময় লাগবে বলে জানিয়েছেন পরী।

তিনি বললেন, ‘একসময় তো কাজ করবই। তবে কাজে ফিরতে আমার কোনো তাড়াহুড়ো নেই। কারণ, রাজ্য আমার জীবন। তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারব না। যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই ফিরব। আমার ইচ্ছা আছে, আরও ছয় মাস পর জিমে ভর্তি হব। নিজেকে ঠিকঠাক করে, উপযুক্ত হয়েই কাজে ফিরব।’

বর্তমানে রাজ্যকে নিয়েই পরীর যত ব্যস্ততা। রাজ্যের সঙ্গেই যেন পরী তাঁর জীবনের শিডিউল মিলিয়ে নিয়েছেন। বললেন, ‘একটি টেবিলঘড়ি সামনে রেখেছি। বাবু যখন ঘুমায়, আমিও তখন ঘুমাই। বাবু যখন জাগে, আমিও জাগি। কখন ভোর ছয়টা, কখন সন্ধ্যা ছয়টা, কিছুই বুঝে উঠতে পারি না। ২৪ ঘণ্টাই তার সঙ্গে সময় কাটে আমার। সবার দোয়ায় খুব সুন্দর, সুস্থতার মধ্য দিয়েই আমার সন্তান বেড়ে উঠছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here