Home বিনোদন সবাই আমার ওজন নিয়ে চিন্তিত: দীঘি

সবাই আমার ওজন নিয়ে চিন্তিত: দীঘি

0
201

তার বয়স যখন মাত্র ৬ বছর। তখন তাকে সিনেমার পর্দায় নিয়ে আসেন কিংবদন্তি নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ। সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’। প্রথম সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেই নজর কাড়েন সবার। জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

তিনি প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলাতেই যিনি তারকা খ্যাতি পেয়েছেন। তবে সেটা এক যুগ আগের কথা। এখন দীঘি পরিণত। পূর্ণাঙ্গ নায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন। তবে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

বর্তমানে দীঘি পর্দার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি নিয়মিত। যতটা না আলোচনায় থাকেন কাজের খবর দিয়ে তার চেয়ে বেশি থাকেন অন্যান্য বিষয়ে।

সম্প্রতি এই অভিনেত্রীর ওজন নিয়ে বেশ সরব নেটিজেনরা। বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে তাকে ওজন কমানোর উপদেশ দেন তারা। এ নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করলেন নেট দুনিয়ায়।

আজ রোববার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দীঘি। সেখানে লিখেছেন, ‘সবাই আমার ওজন নিয়ে এতটাই চিন্তিত যে, তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে আমি আসলে একজন অভিনেত্রী যার কাজ মূলত অভিনয় করা, জিম প্রশিক্ষক নয়।’

দীঘির এই পোস্টের মন্তব্যের ঘরে এসে অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অনেকে তাকে এসবে পাত্তা দিতে না করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here