এবার নতুন খবর দিলেন জয়া আহসান

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘বিউটি সার্কাস’- ছবিটি। এবার নতুন আরও একটি ছবির খবর দিলেন তিনি। সিনেমার নাম ‘জয়া ও শারমিন’। পরিচালনা করেছেন পিপলু খান।

মাত্র ১০ জন শিল্পী আর কলাকুশলী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনে হয়েছে এই ছবির শুটিং। এদিকে সম্প্রতি জয়া আহসান তার ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, অবশেষে ‘জয়া আর শারমিন’। দু’জন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত-অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় ছোট্ট একটা ছবি।

আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে। ছবিতে আমি জয়া চরিত্রে আর থিয়েটারের শিল্পী মহসিনা অভিনয় করেছেন শারমিন চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা।

জয়া আরও বলেন, এ ছবিটিতে অন্যরকম একটি সময়ের কথা বলার চেষ্টা করা হয়েছে। ছবিটি করতে গিয়ে অভিজ্ঞতাও হয়েছে একেবারেই আলাদা। ছবিটি দেখলে দর্শক বুঝতে পারবেন।

পরিচালক পিপলু খান বলেন, ছবিটি হতে যাচ্ছে দু’জন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প।

‘জয়া ও শারমিন’ প্রযোজনায় আছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *