Home জাতীয় জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার

জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার

0
194

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল অবশেষে উদ্ধার করলো পুলিশ।

বিমানবন্দর থানার পুলিশ বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় মোবাইল উদ্ধার করার সঙ্গে ছিনতাইকারীসহ সহযোগী ৫ সদস্যকে গ্রেফতার করেন।

বিমানবন্দর থানার এসআই রুবেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছিনতাই হওয়া জিএম কাদের স্যারের মোবাইল উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে জি এম কাদের স্যারের গাড়ি থেকে মোবাইলটি ছিনতাইকারী আজিজুল মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে আজিজুল মোবাইলটি হাতবদল করে আরেক ছিনতাই কারীর সদস্য আজিজের কাছে দেয়। পরবর্তীতে ইসমাইল, সানাউল্লাহ ও সুবল চন্দ্র ঘোষ এই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাতে বাসায় যাওয়ার পথে জি এম কাদেরের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। ওই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমকে বলেন, গত ৩১ আগস্ট রাত ১১টায় ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলাম। রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখি। এর মধ্যে ফোনে কথা বলার সময় হঠাৎ এক যুবক ফোনটি নিয়ে পালিয়ে যায়। আমার গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here