রাজের মাঝে সম্ভাবনা দেখতে পাচ্ছি: কাজী হায়াৎ

চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় সফলতা অর্জন যেন বহু বছরের সাধনার ফল। তবে শরিফুল রাজ সাফল্য নামক এই সোনার হরিণের সঙ্গে সখ্যতা গড়েছেন হাতে গোনা কয়েক বছরেই। সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি।

এই সিনেমায় রাজ অভিনয় করেছেন ‘রোমান’ চরিত্রে। সুনিপুণ অভিনয়ের মাধ্যমে বখাটে যুবকের এই চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তিনি। ফলস্বরূপ ‘রাজ’ নামক চুম্বকের টানে সিনেমা হলে ছুটছে দর্শক।

বোদ্ধা মহলেও বেশ প্রশংসিত হচ্ছেন। গুণী নির্মাতা কাজী হায়াতও তার মাঝে দেখতে পাচ্ছেন অপার সম্ভাবনা। লম্বা রেসের ঘোড়া ভাবছেন তাকে।

কথা প্রসঙ্গে রাজকে নিয়ে কাজী হায়াৎ সংবাদমাধ্যমকে বলেন, “সম্প্রতি ‘পরাণ’ সিনেমাটি ভালো করছে। এই সিনেমায় শরিফুল রাজ খুব ভালো অভিনয় করেছেন। দর্শকের বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। আমি ওর মাঝে সম্ভাবনা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ভবিষ্যতে তিনি বেশ ভালো করবেন।”

এদিকে ‘পরাণ’ -এর জয়যাত্রা যখন চলমান ঠিক তখন প্রেক্ষাগৃহে সুবাস ছড়াচ্ছে ‘হাওয়া’ সিনেমাটি। এখানেও রাজের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দামাল’ নামে তার আরও একটি ছবি। এরইমধ্যে সিনেমাটির ট্রেলারে মুগ্ধতা ছড়িয়েছেন রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *