নব্বই দশকের বাংলা ছায়াছবির জগতে সাড়া জাগানো অভিনেতা সালমান শাহ। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। দুই যুগ আগে আজকের এই দিনে (৬ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুর এত বছর পরও জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে বহু গুণ। বর্তমান সময়ের চলচ্চিত্র তারকাদের চোখেও তিনি পথদ্রষ্টা।
শাকিব খানেরও যে প্রিয় নায়ক তা অকপটে স্বীকার করেন শাকিব। আর তাই প্রিয় নায়কের মৃত্যুর দিনে শ্রদ্ধাভরে স্মরণ করলেন এ নায়ক।
নিজের ফেসবুকে সালমান শাহর ছবি প্রকাশ করে শাকিব লিখেছেন, ‘আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহর ২৬ তম মৃত্যুবার্ষিকী। নব্বই দশকে তিনি বিদায় নেন রূপালি পর্দা থেকে। স্বল্প ক্যারিয়ারেই দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছিলেন তিনি।’
অনুরাগীরাও অনুসরণ করেছেন শাকিবকে। তার সেই পোস্টে প্রিয় তারকার মতো তারাও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অকালপ্রয়াত সালমান শাহর প্রতি।
সময়ের থেকে এগিয়ে থাকা এক নায়ক ছিলেন সালমান শাহ। নব্বই দশকের চলচ্চিত্রে তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা শেষ হয়ে যায় তার অপমৃত্যুর মধ্য দিয়ে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজ ঘরে গলায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেন তিনি।
