Home ফিচার ভাড়া চূড়ান্ত, মেট্রোরেলে উঠলেই গুনতে হবে ২০ টাকা

ভাড়া চূড়ান্ত, মেট্রোরেলে উঠলেই গুনতে হবে ২০ টাকা

0
137

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল চালুর আগেই ভাড়া চূড়ান্ত করা হয়েছে। এতে প্রতি কিলোমিটারে ভাড়া ঠিক করা হয়েছে ৫ টাকা। তবে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ২০ টাকা। অর্থাৎ একটি স্টেশন থেকে আরেক স্টেশনে নামলেও একই ভাড়া দিতে হবে।

২০ কিলোমিটারের পুরো লাইনের ভাড়া ঠিক করা হয়েছে ১০০ টাকা। অর্থাৎ কেউ মতিঝিল থেকে উঠে উত্তরার দিয়াবাড়ী বা দিয়াবাড়ী থেকে মতিঝিল গেলে এই ভাড়া দিতে হবে।

দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত যেতে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। প্রতিদিন ১০ সেট ট্রেন চলবে। প্রথম অবস্থায় ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এসব ট্রেন। প্রথম অবস্থায় ১০ মিনিট অন্তর অন্তর ছেড়ে যাবে ট্রেন। তবে চাহিদা বাড়লে ট্রেন বাড়বে, সমেয়র ব্যবধানও কমে আসবে।

মঙ্গলবার দুপুরে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, যাত্রীরা টিকিট কেটে যেমন একবার যাতায়াত করতে পারবেন, তেমনি থাকবে সাপ্তাহিক বা মাসিক কার্ডের ব্যবস্থাও। সাপ্তাহিক কার্ডে ৭ দিন আর মাসিক কার্ডে পুরো মাসে যতবার খুশি ততবার যাতায়াত করা যাবে। পরিবারের একাধিক সদস্যের জন্যও একটি কার্ড করার ব্যবস্থা থাকবে।

ওবায়দুল কাদের বলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। যেসব যাত্রী সাপ্তাহিক, মাসিক, পারিবারিক কার্ড ব্যবহার করবেন, তাদের বিশেষ ছাড় দেওয়া হবে।

‘শিক্ষার্থীদের কাছ থেকে কত ভাড়া নেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’ বলে যোগ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here