মির্জাপুরে ৩৩ কেজি গাঁজাসহ আটক ১

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই হাইওয়ে রোডের উপর সোমবার (২৯ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ সহ মো. নাহিদ হাসান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত মো. নাহিদ হাসান(২৪) দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মো. মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে এক দল র‌্যাব সোমবার ভোরে গোড়াই হাইওয়ে রোডের উপর অভিযান চালায়। অভিযানে ৩৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ সহ নাহিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ কুমিল্লার বি. বাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহের বিষয় স্বীকার করেছে।

র‌্যাব-১২ আরও জানায়, আটককৃত ব্যক্তির নামে মির্জাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *