Home আলোচিত নিজের সিনেমার টিকিট ব্ল্যাকে কিনলেন রাজ!

নিজের সিনেমার টিকিট ব্ল্যাকে কিনলেন রাজ!

0
222

গত ঈদে (১০ জুলাই) মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার চলছে। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা যারাই দেখছেন, তারাই প্রশংসা করছেন। যার ফলে ক্রমশ এর জনপ্রিয়তা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে সিনেমা হলের সংখ্যাও।

৮ম সপ্তাহে এসেও ব্ল্যাকে বিক্রি হচ্ছে ‘পরাণ’ সিনেমার টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা শরীফুল রাজ।

রাজ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হলো।’

এ সময় সিনেমার পরিচালক রায়হান রাফিও সঙ্গে ছিলেন বলে রাজ উল্লেখ করেছেন।

ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মাস্ক থাকায় ব্ল্যাকার তাকে চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলের মধ্যে ঢুকে যান দুজন। যদিও বিষয়টি মজার ছলে করেছেন নির্মাতা ও অভিনেতা।

‘পরাণ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এ ছাড়াও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রোজি সিদ্দিকী, রাশেদ মামুন অপু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here