মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় নয়ন ভূঁইয়া (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ভূঁইয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হিগুলী এলাকার মোশাররফ সওদাগর বাড়ির নুর আলমের ছেলে। সে নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে নয়ন বাইসাইকেলযোগে পারিবারিক কাজে বারইয়ারহাট বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *