মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় বাসের ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে রাজধানীর পরিবহনের একটি বাসের ধাক্কায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হলো, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কাবারিয়া বাড়ী এলাকার জহিরুল ইসলামের মেয়ে জান্নাত (৮)। নিহতের পরিবার উপজেলার মাকিষবাথান আব্দুল কাদেরের বাসায় ভাড়া থাকতো।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা রাজধানীর পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫৪১৯৫) নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ওই বাসটি মাকিষবাথান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারে সময় ওই বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।
এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং বাসটি চন্দ্রা থেকে আটক করা হলেও ঘাতক ড্রাইভার হেলপার পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
