Home বিনোদন অপু বিশ্বাস-তায়েব ভক্তদের জন্য সুখবর

অপু বিশ্বাস-তায়েব ভক্তদের জন্য সুখবর

0
190

অবশেষে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের নতুন ছবি ‘ঈশা খাঁ’। ঐতিহাসিক প্রেক্ষাপট নির্মিত হয়েছে এই ছবি। এতে প্রথমবার অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ডিএ তায়েব।

তিনি বলেন, ‘ঈশা খাঁ’ সিনেমার সব কাজ শেষ দিকে। আগামী ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন। পরিচালক ডায়েল রহমান পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন।

‘ঈশা খাঁ’ প্রসঙ্গে তিনি আরও বলেন, মোগল শাসন আমলের সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈশা খাঁ (ঈশা খাঁ)। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন গোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘ঈশা খাঁ’।

এ সিনেমায় ডিএ তায়েব ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহা তামান্না প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here