দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি আন্দোলনে নামেন চা শ্রমিকরা। টানা দিন দশেক আন্দোলনের পর দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকার সিদ্ধান্ত নেন মালিকপক্ষ। তবে সেই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেন চা শ্রমিকদের একাংশ।
এদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কবি নির্মলেন্দু গুণ। দাবি পূরণ না হলে ‘পথে নামার’ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
চা-শ্রমিকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে কবি নির্মলেন্দু গুণ সোমবার ফেসবুকে স্ট্যাটাস দেন।
গুণ লেখেন, ‘চা শ্রমিকদের দৈনিক বেতন ৩০০ টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাকে পথে নামতে বাধ্য করবেন না। ভালো হবে না।’
