Home বিনোদন আবারও জুটি বেঁধে আসছেন সাইমন-মাহি

আবারও জুটি বেঁধে আসছেন সাইমন-মাহি

0
193

বাংলা চলচ্চিত্রের দর্শকজনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ও চিত্রনায়ক সাইমন সাদিক। তাদের অভিনীত সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাইভ’।

প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আদর আজাদ ও খাইরুল বাশার।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘লাইভ’ সিনেমাটি করোনা মধ্যেও আমি শুটিং করেছি। সিনেমাটি থ্রিলার। দর্শক আমাকে আবারও নতুনভাবে দেখবে। সিনেমা গল্পটা এখন বলতে চাইছি না। দর্শক আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে।

সিনেমাটি নিয়ে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইভ এক ভিন্ন মাত্রা যোগ করবে। মাহি, আদর, পরিচালক শামীম আহমেদ রনি সবাই মিলে আমরা চেষ্টা করেছি একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দেওয়ার। সিনেমাপ্রেমী দর্শক এটি দারুণভাবে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। প্রতিটি শিল্পীর এখানে অভিনয়ের সুযোগ ছিল। আমার মনে হয়েছে কিছু একটা করতে পেরেছি। বাকিটা সিনেমা দেখার পর দর্শকরা জানাবেন।

এদিকে টিজারে মাহির উপস্থিতি তার অনুরাগীদের আনন্দ দিচ্ছে। এতে তার অভিনয়ের চুম্বক অংশ দেখে প্রশংসা করছেন। কেউ কেউ তাকে ‘জাত অভিনেত্রী’ বলে সম্বোধন করছেন। এছাড়া সাইমনও প্রশংসায় ভাসছেন।

‘লাইভ’ পরিচালনা করেছেন শামীম আহমেদন রনি। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

সর্বশেষ ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেন সাইমন-মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এই সফলতার ধারাবাহিকতায় পরে তারা আরও কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here