আমি খুব ভাগ্যবান: রায়হান রাফি

অক্টোবরে আসছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘দামাল’। তবে এর মধ্যে সামনে এলো তার আরও একটি কাজ ‘নিঃশ্বাস’। তবে এটি তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আর গত শনিবার প্রকাশ্যে এসেছে এর টিজার।

১ মিনিটের এই টিজারে ব’ন্দুক হাতে বিধ্বং’সী লুকে পাওয়া গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। গত ঈদে সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’ দিয়ে বাজিমাত করেছেন রাফি, এবার ওটিটিতেও সিনেমা নিয়ে আসছেন তিনি।

‘নিঃশ্বাস’ নিয়ে পরিচালক বলেন, ‘আমি খুব ভাগ্যবান। আমার সিনেমা প্রেক্ষাগৃহে চলছে, আবার ওটিটিতেও নতুন সিনেমা আসবে—সব মিলিয়ে আমি খুব খুশি। চরকি আমার জন্য একটা সিনেমা হল। যাঁরা হলে যেতে পারেন না, তারা দেশ-বিদেশ থেকে চরকি দেখেন। ‘নিঃশ্বাস’ এখন পর্যন্ত আমার করা সবচেয়ে নিরীক্ষাধর্মী কাজ। আমার সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল, ঘরানা—সবকিছুই আলাদা।’

নিজের কাজ নিয়ে রাফি বলেন, ‘আমি সিনেমার মধ্যেই থাকি। সিনেমার মধ্যে খাই, ঘুমাই। গল্পের মধ্যে থাকি। আমার জীবনটাই সিনেমা। যখন থেকে সিনেমায় কাজ শুরু করেছি, তখন থেকে এক সপ্তাহের জন্যও ব্রেক নিইনি। কাজের মধ্যে থাকতেই পছন্দ করি। এ জন্য বোধ হয় দর্শককে এত সিনেমা দিতে পারছি।’

ছবির নির্মাণ প্রসঙ্গে রাফি বলেন, ‘আমি দর্শককে ঠকাতে চাই না। দর্শক তো নিজের সময়, টাকা সব দিয়ে সিনেমাটা দেখে। তাঁদের ঠকালে তো আমাদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। জানি না ‘নিঃশ্বাস’-এর টিজার দেখে দর্শক কতটুক বুঝতে পেরেছেন, এই সিনেমার অনেক বড় একটা সেট বানানো হয়েছে। সেই সঙ্গে সিনিয়র–জুনিয়র মিলিয়ে ৫০-৬০ জন আর্টিস্ট কাজ করেছেন। আমরা অনেক খেটে কাজ করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *