পাটগ্রামে দুই যুবকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এক গৃহবধূকে গভীর রাতে দুই যুবক জোর করে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২০ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি। এর আগে ১৭ আগষ্ট রাত ১২ টার পর ঐ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, ওই দুই যুবক বিভিন্ন সময় কু প্রস্তাব দিত গৃহবধূকে। এরপর অর্থের বিনিময়ে তার সাথে শারিরীক সম্পর্ক করতে চায়। ঘটনার দিন রাতে খাওয়াদাওয়া করে স্বামী স্ত্রী একই ঘরে আলাদা আলাদা বিছানায় ঘুমায়। এই সুযোগে পাশের বাড়ির মিন্টু (৩২) ও রেজাউল (৩৮) নামে দুই যুবক কৌশলে ঘরের দরজা খুলে ফেলে ঐ গৃহবধূর সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। এতে রাজি না হলে তারা জোরপূর্বক গৃহবধূর পড়নের কাপর খুলে ধর্ষণ করার জন্য চেষ্টা করে। পরে তার চিৎকারের শব্দে স্বামী ছুটে এলে মিন্টু ও রেজাউল দৌড়ে পালিয়ে যায়।

পরে বিষয়টি ওই ওয়ার্ডের মাহিদুল ইসলাম টিটু মেম্বারকে অবগত করলে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে এড়িয়ে যান বলে জানান। তবে এই অভিযোগ অস্বীকার করেন তিনি। এদিকে মিন্টু ও রেজাউলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন। ইতোমধ্যে এবিষয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, এবিষয়ে একটা অভিযোগ পেয়েছি। উক্ত ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *