সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুর নগরীর গনেশপুর এলাকায় মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শাহিন মিয়া কর্তৃক ব্যবসায়ীদের কাছে জোর পুর্ব্বক চাঁদা আদায় ব্যবসায়ীদের উপর হামলা দোকান ভাংচুর ও মারধর করার প্রতিবাদে তাকে গ্রেফতারের এলাকাবাসি ও ব্যবসায়ীরা গনেশপুর ক্লাব মোড় এলাকায় নগরীর গুরুত্বপুর্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী শাহিনকে রাতের মধ্যে গ্রেফতার করা হবে এ জন্য অভিযান চলছে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, গনেশপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহিন প্রায়শই গনেশপুর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জোর পুর্বক চাঁদা দাবি করে টাকা না দিলে মারধর করে দোকানের মালামাল তছনছ করে ভাংচুর করে।
শুক্রবার রাত ৯টার দিকে গনেশপুর ক্লাব মোড় এলাকায় ব্যবসায়ী নুর হোসেন, কামরুজ্জামান ও সিরাজুল ইসলামের দোকানে গিয়ে প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা টাকা দিতে অস্বিকৃতি জানালে সন্ত্রাসী শাহিন তিনটি দোকানে হামলা চালিয়ে মালামাল ভাংচুর করে। এ সময় তিন ব্যবসায়ীকে মারধর করে আহত করে।
এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসি ও ব্যবসায়ীরা ঘটনা স্থলে আসলে সন্ত্রাসী শাহিন সটকে পড়ে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসি ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে। ফলে ওই সড়ক দিয়ে ঢাকা গামি বাস সহ সকল যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসির অভিয্গো সন্ত্রাসী শাহিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী সব সময় অস্ত্র নিয়ে ঘোরা ফেরা করে তার অত্যাচারে এলাকাবাসি অতীষ্ঠ হয়ে উঠেছে।
খবর পেয়ে মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমানের নেতৃত্বে ওসি তদন্ত হোসেন আলী সহ পুলিশ ফোর্স ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তবে এলাকাবাসি ও ব্যবসায়ীরা সন্ত্রাসী শাহিনকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের সড়ক অবরোধ অব্যাহত থাকবে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানান শাহিন ব্যবসায়ীদের চাঁদার দাবিতে মারধর করেছে মুরব্বী ব্যবসায়ীকে মেরেছে ব্যবসায়ীদের বলেছি লিখিত অভিযোগ দেবার জন্য। তাছাড়া ওই সন্ত্রাসী শাহিনকে ধরার জন্য অভিযান শুরু করা হয়েছে রাতের মধ্যে ধরা হবে।
