বিনোদন প্রতিবেদক: নির্মাতা রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘খাঁচার ভিতর অচিন পাখি’তে অভিনয় করে আলোচনায় আসেন নায়িকা তমা মির্জা। এরপর থেকে তমা এই পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের বন্ধুত্বের প্রমাণ পাওয়া গেছে।
তমা মির্জার জন্মদিনে দুজনকে একসঙ্গে কেকও কাটতে দেখা গেছে। অনেকেই ধারণা করছেন শুধু বন্ধুত্ব নয়, তারা প্রেমের সম্পর্কেও জড়িয়েছেন। তবে বিষয়টি স্বীকার করেননি রাফি ও তমা। সম্প্রতি শোনা যাচ্ছে, তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে।
গুঞ্জন আছে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে পরিচালক রায়হান রাফির সখ্যের কারণেই তাদের সম্পর্কের ভাটা পড়েছে। বিষয়টি জানেন তমা মির্জাও। এরপর থেকে শুরু হয়েছে রাফি-তমার মনোমালিন্য।
শোনা যাচ্ছে, রাফির নতুন প্রেম শুরু হয়েছিল ‘সাত নম্বর ফ্লোর’ সিনেমা শুটিং থেকে। তমার ঘনিষ্ঠজনরাও বিষয়টি আঁচ করতে পেরেছেন।
গুঞ্জন প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয় রাফির সঙ্গে। তিনি বলেন, এসব কিছুই না। আমার এখন একটা সুন্দর সময় যাচ্ছে। এসব কেউ ইচ্ছা করে এসব ছড়াচ্ছে। যার নামটা আসছে তার সঙ্গে আমার কাজের বাইরে কোনো যোগাযোগ নেই। এগুলো সব গুজব ছড়াচ্ছে আর কিছু না।
এদিকে এ বিষয়ে তমা মির্জা বলেন, আসলে জানি না। অনেক ধরনের কথাই কানে আসে। যেহেতু কিছু দেখিনি, তাই কিছু বলাও ঠিক হবে না। তবে আমিও অনেক কথা শুনি। আর যদি এমন কিছু হয় তাহলে রাফির জন্য শুভকামনা।
রাফির সঙ্গে বন্ধুত্ব নিয়ে এই নায়িকা বলেন, আমার ক্যারিয়ারে রাফির অবদান অনেক। খারাপ বা ভালো সময়ে পাশে ছিল। সে জায়গা আমি চাই না তার সঙ্গে বন্ধুত্বটা নষ্ট হোক। তারপরও সময় বলে দিবে সামনে বন্ধুত্ব কতটা থাকে।
বিষয়টি নিয়ে চিত্রনায়িকা বুবলীকে একাধিকবার কল দেয়া হয়। সর্বশেষ কল রিসিভ করে এমন প্রশ্নের কোন জবাব না দিয়েই কল কেটে দেন তিনি।
