Home আলোচিত ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন ওমর সানী

ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন ওমর সানী

0
143

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে তার পথচলা। বর্তমানে সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি।

সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি, ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় পরামর্শও দিয়ে থাকেন এই অভিনেতা।

সম্প্রতি মুরগির ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। এমন সময়ে এক স্ট্যাটাসে ডিম খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান এই নায়ক। এবার ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন ওমর সানী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই আহ্বান জানান ‘কুলি’খ্যাত নায়ক।

ওমর সানী তার স্ট্যাটাসে লেখেন, ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।’

তিনি আরও লেখেন, ‘আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই, আত্মীয়স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরি!’

সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলে তাকে কথা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here