কালিয়াকৈরে পৌর আ.লীগের উদ্যোগে হাবিল উদ্দিনের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ৭৫ পরবর্তী দুঃসময়ের কান্ডারী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মরহুম হাবিল উদ্দিন সিকদার এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে (১৭ আগস্ট) চন্দ্রা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিকদার জহিরুল ইসলাম জয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শরিফুল হক শরীফ মন্ডল, পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক মিজানুর রহমান,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম লিংকন,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ বারেক,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ,পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক স্বপন সরকার,পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *