Home বিনোদন দেশীয় সাজে নায়িকা শাবনূর

দেশীয় সাজে নায়িকা শাবনূর

0
283

শাবনূর, বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনায়িকা। ১৯৯৩ সালে অভিষেকের পর অভিনয় করেছেন দেড় শতাধিকের বেশি সিনেমায়। সালমান শাহ, রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অনেক। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার এবং দশবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ চিত্রনায়িকা ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন ব্যবসায়ী অনিক মাহমুদকে। বিয়ের পর অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর প্রথম পুত্রসন্তানের মা হন শাবনূর। অনিক-শাবনূর দম্পতির প্রথম সন্তানের নাম আইজান নিহান। শাবনূরের সুখের সংসারে হঠাৎ নেমে এল অশান্তি। স্বামীর সঙ্গে ‘বনিবনা হচ্ছে না’-এমন কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন চিত্রনায়িকা। ২০২০ সালের ২৬ জানুয়ারি স্বামীকে তালাক দিয়েছেন তিনি। ভেঙে যায় শাবনূর-অনিকের আট বছরের সংসার।

বিচ্ছেদের পর এখন সন্তানকে নিয়েই প্রবাস জীবন কাটছে নায়িকার। এর আগে মাঝেমধ্যে দেশে ফিরলেও করোনার কারণে প্রায় আড়াই বছর হলো দেশে আসেননি। সিডনিতে থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন।

এদিকে বিদেশে থাকলেও নায়িকা দেশি সংস্কৃতি ভুলে যাননি। প্রায়ই বিভিন্ন উৎসবে দেশীয় পোশাক ও সাজে আনন্দে মাতেন এই তারকা। তেমনই দেখা গেল আরও এককবার। মঙ্গলবার রাতে একটি ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘দেশীয় সাজে’।

নায়িকা শাবনূর দীর্ঘ সময় তিনি ঢাকার সিনেমায় রাজত্ব করেছেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু শাবনূরের।

সালমান শাহর নায়িকা হিসেবে আলোচিত ছিলেন তিনি। শাবনূরকে বলা হয় নব্বই দশক থেকে এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here