‘জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী’

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। আজও তিনি সেই টুঙ্গিপাড়ার কবরস্থানে শুয়ে বাংলাদেশকে সু শাসনে শাসিত করার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি শহরে গ্রামে বঙ্গবন্ধুর নামে নানা স্থাপনা নির্মাণ হচ্ছে। তিনি বেঁচে আছেন আমাদের মাঝে। বাংলার উন্নয়নে।

সোমবার (১৫ ই আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কালিয়াকৈর উপজেলায় এক যোগে ২৬৩টি স্থানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

তিনি বলেন, আজ বিশ্বের দুয়ারে বাংলাদেশ সফলতার পরিচয় দিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের বহু উন্নয়নমুখী কার্যক্রমে বঙ্গবন্ধুর নাম স্পষ্ট অক্ষরে লেখা আছে। কিন্তু আজ বঙ্গবন্ধু সোনার বাংলার উন্নয়নে ব্যাঘাত ঘটাতে বিরুধী দলের লোকজন নানা রটনা ও অপকর্ম করে যাচ্ছে। তবুও বঙ্গবন্ধুর আদর্শকে থামাতে পারেনি। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে পরিনত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়ে।

এসময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেক, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পৌর শমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকারসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *