কলকাতা থেকে সুখবর পেলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন নামে ডাকে। দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করছেন দেশীয় সিনেমায়। এবার তার অভিষেক হতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে।

কলকাতায় প্রথমবারের মতো একটি সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। ২০১৮ সালে সিনেমাটির শুটিং করেছিলেন তিনি। তিন বছরেরও বেশি সময় পর সিনেমার ট্রেইলার ও গান প্রকাশ পায়। আজ সোমবার প্রকাশ পেল সিনেমাটির পোস্টার।

এ সিনেমার মাধ্যমে কোলকাতায় আত্মপ্রকাশ করছেন অপু বিশ্বাস। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এতে আরও অভিনয় কেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গল্পের দুই মূল চরিত্র দুই মেরুর। বিশু চরিত্রে অভিনয় করা পরমব্রত বস্তির ছেলে। আর তার বস্তির পাশের বহুতল ভবনে থাকেন গৌরব।

বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যান চিকিৎসা করাতে। তাদের নিয়েই সিনেমার গল্প। বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ঘটনাচক্রে যার পরিচয় হবে গৌরবের সঙ্গে।

দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। তার আগুন পাখির গল্প থেকেই গড়ে উঠেঝে সিনেমার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

সিনেমার কাহিনিকারের পাশাপাশি গানের কাজও করেছেন নচিকেতা। ১৬ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এদিকে দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বাসিত অপু বিশ্বাস। তিনি বলেন, অনেকদিন আগে সিনেমাটিতে অভিনয় করেছিলাম। তবে মহামারি করোনার কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করি দর্শক সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *