রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজের গার্ডার একটি প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ার ঘটনায় শিশুসহ পাঁচজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরার জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিহতরা হলেন, রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আর যে দুই জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে, তারা হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের সহকারি কমিশনার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নিহতরা সবাই একটি টয়োটা গাড়িতে ছিলেন।
“জসিমউদ্দীন এলাকায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ড একটি প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ে। এতে পাঁচজন মারা যান, দুজন আহত হয়েছেন।”
